ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ। মেধা ও স্বচ্ছতার অঙ্গীকারে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন। চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার হলো মাদকসহ দেশীয় অস্ত্রপাতি। চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের এপ্রিল মাসের চেকপোস্ট কার্যক্রমে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্য প্রকাশ।

তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন।

Sapla News
  • আপডেট সময় : ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

গন্ধগোকুল একটি বিপন্ন ও সংরক্ষিত প্রাণী। আমাদের দেশের বিভিন্ন জেলায় অবস্থান থাকলেও আজ প্রায় বিলুপ্ত। বন্যপ্রাণী সংরক্ষণে চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ দীর্ঘ দিন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সকাল ৯:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ানের মাঝামাঝি শেকারগাড়ি মাঠে মাসুদ রানার জমিতে ধানকাটার সময় কৃষকরা ০৫ টি বাঘ সদৃশ্য প্রাণীর বাচ্চা লক্ষ্য করেন। পরবর্তীতে মাসুদ রানা বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু কে বিষয়টি অবহিত করেন।
সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সভাপতি বাচ্চাগুলো কে গন্ধগোকুল ( small Indian civet) বলে সনাক্ত করেন। সংগঠনের সদস্যরা বাচ্চাগুলোর মাকে মাঠে খুজতে থাকেন যদিও বা পূর্বে তার মাকে দেখেছে বলে উপস্থিত কৃষকরা বলেন। পরবর্তীতে অনেক সময়ব্যাপি সন্ধানের পর নিরাপদ দূরত্বে বাচ্চাগুলো নিয়ে রাখলে বাচ্চার ডাকার শব্দে মা গন্ধগোকুল ছুটে আসে এবং বাচ্চাগুলকে নিয়ে নিরাপদে সরে যায়।
আহসান হাবীব শিপলু বলেন গন্ধগোকুল আমাদের দেশের একটি প্রাকৃতিক সম্পদ। এরা কয়েকটি প্রজাতির মধ্য স্মল ইন্ডিয়ান সিভেট আমাদের এখানে প্রায় দেখা যায়। আমরা গত ২ বছর আগে একই স্থানে প্রাপ্তবয়স্ক গন্ধগোকুল অবমুক্ত করি। আমাদের সংগঠন বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাস্থল রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী, কারন সচেতনতার ফলেই আজ মাঠের কৃষকেরা প্রাণীগুলো রক্ষা করেছেন। মূলত তাদের কারনেই আজ রক্ষা পেল ০৫ টি প্রাণ। গন্ধগোকুল একটি সংরক্ষিত প্রাণী তাই একে হত্যা, আটক, ক্রয় বিক্রয়, পাচার আইনত অপরাধ।
তাই আসুন গন্ধগোকুলকে রক্ষা করি পরিবেশের ভারসাম্য বজায় রাখি।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের হাসানুজ্জামান রিগান, সাব্বির, আবরার ফাইয়াজ সহ স্থানীয় গ্রামবাসী।
পরবর্তীতে উপস্থিত কৃষকদের বন্যপ্রাণীর উপকারীতা, সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন।

আপডেট সময় : ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬