চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের এপ্রিল মাসের চেকপোস্ট কার্যক্রমে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্য প্রকাশ।
- আপডেট সময় : ০৩:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
জেলার সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক আইন প্রতিপালন নিশ্চিত করতে চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এপ্রিল ২০২৬ মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন যানবাহন: ৫৩টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক: ৩৩৯টি, হেলমেটবিহীন ও অন্যান্য অপরাধ: ১৬৪টি, অযান্ত্রিক যানবাহন: ২৩টি।এ সময় মোট ২৮,৩৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যার মাধ্যমে ৫০ জন মোটরসাইকেল চালককে সচেতন করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, “অদক্ষ চালকরাই অধিকাংশ দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের কারণে পুরো পরিবারকে চরম মূল্য দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” তিনি এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।










