ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ। মেধা ও স্বচ্ছতার অঙ্গীকারে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন। চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার হলো মাদকসহ দেশীয় অস্ত্রপাতি। চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের এপ্রিল মাসের চেকপোস্ট কার্যক্রমে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্য প্রকাশ। চুয়াডাঙ্গা সড়ক ও জনপদ বিভাগ-সওজ’র দু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচন উত্তর শঙ্করচন্দ্রে ইউনিয়নে সাংগঠনিক সফরে শরীফুজ্জামান শরীফ-“শক্ত নেতৃত্ব ও ঐক্যই রাজনীতির চালিকা শক্তি। ​দর্শনা পৌরসভায় ভুয়া ওয়ারিশ সনদ বাণিজ্য: প্রকৃত উত্তরাধিকারীরা বঞ্চিত। তিতুদহ এলাকায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া হয় ১০ দিনের বিনাশ্রম দন্ড। দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য -প্রতিমন্ত্রী শরিফুল আলম।

মেধা ও স্বচ্ছতার অঙ্গীকারে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন।

Sapla News
  • আপডেট সময় : ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় লিখিত পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ মে) সকাল ১১:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের প্রাথমিক বাছাই ও শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম শুরু হয়েছিল। প্রাথমিক ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে আজকের লিখিত পরীক্ষায় মোট ২৩৯ জন যোগ্য প্রার্থী অংশগ্রহণ করেন।দেশের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্নে বিভোর এই তরুণ প্রার্থীদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র ছিল মুখরিত।পরীক্ষা শেষে অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুহুল কবীর খান।
তিনি তার বক্তব্যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।”কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। যারা নিয়োগ পাবে, তারা কেবল তাদের নিজস্ব যোগ্যতা ও মেধার ভিত্তিতেই এই সম্মানজনক পেশায় আসার সুযোগ পাবে।”— মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।তিনি প্রার্থীদের সতর্ক করে বলেন, কোনো প্রার্থীর পরিবার যেন প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে পড়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করেন। মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করাই জেলা পুলিশের মূল লক্ষ্য।নিয়োগ পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স ও পার্শ্ববর্তী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী নিয়োগ বোর্ড তদারকি কার্যক্রম চালায়। উপস্থিত ছিলেন:
মোঃ ইব্রাহিম খলিল, এআইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স। বি,এম, শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, অতিরিক্ত পুলিশ সুপার (পিএম-৩), পুলিশ হেডকোয়ার্টার্স। মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর। মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঝিনাইদহ। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মোঃ মিনহাজ-উল-ইসলাম, জামাল আল নাসের, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব অনির্বাণ দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন।সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরা ও কঠোর নিরাপত্তা বলয়ে সম্পন্ন করা হয়। নিয়োগ সংশ্লিষ্ট কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার মহোদয় ডিউটিতে নিয়োজিত সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের জননিরাপত্তা রক্ষায় যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের এই প্রক্রিয়াটি চুয়াডাঙ্গার সাধারণ মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য দ্রুতই ফলাফল জানানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেধা ও স্বচ্ছতার অঙ্গীকারে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন।

আপডেট সময় : ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬