ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য -প্রতিমন্ত্রী শরিফুল আলম। প্রতিটি কর্মক্ষেত্র শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ব্যারিস্টার নাজবুর রহমান মোমেন এমপি তিতুদহ এলাকায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া হয় ১০ দিনের বিনাশ্রম দন্ড। চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। গাংনী উপজেলা সাব- রেজিষ্ট্রি অফিস যেনো এক ঘুষ,দূর্নীতি ও হয়রানীর আঁকড়া।সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামকে অপসারণের দাবী। দামুড়হুদায় নিউ মডার্ন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে।। চুয়াডাঙ্গায় ডিএনসি র মাদক বিরোধী অভিযান জোরদার।আরো কয়েকজনকে মোবাইল কোর্টে জেল জরিমানা। আলমডাঙ্গার আলোচিত ৪ ইউপি চেয়ারম্যান অবশেষে হারানো পদ ফিরে পাচ্ছেন। চুয়াডাঙ্গায় ভাড়া বাড়িতে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ,উদ্ধার ​কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ।

দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য -প্রতিমন্ত্রী শরিফুল আলম।

Sapla News
  • আপডেট সময় : ০১:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:

দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য এ কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। ১লা মে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার অডিটরিয়মে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়নে শ্রমিকদের শ্রম-ঘামের মূল্যায়ন ও ভূমিকা তুলে ধরেন।স্কুল গামী শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ,ড্রেস ও জুতা দেওয়া হবে।কুলিয়ারচরে মহিলা কলেজ প্রতিষ্ঠা সহ ডিগ্রী পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়া হবে। যারা বিভিন্ন রাজনৈতিক কারনে চাকরি পাননি তাদেরকে চাকরির আওতায় আনা হবে বলে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তিনি আরোও বলেন,জনগণ যে আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের সে আস্থা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ।এরই মধ্যে সরকার কৃষকদের জন্য ১৫০০ কোটি টাকার বাজেট প্রকল্প হাতে নিয়েছেন বলেও তিনি জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ সভাপতি এডভোকেট মশিউর রহমান , ​উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ, শ্রমিক বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে উপজেলার বিভিন্ন সংগঠনের শ্রমিকদের একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সারফ উদ্দিন খান স্বপন। সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য -প্রতিমন্ত্রী শরিফুল আলম।

আপডেট সময় : ০১:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬