প্রতিটি কর্মক্ষেত্র শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ব্যারিস্টার নাজবুর রহমান মোমেন এমপি
- আপডেট সময় : ০৭:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আজ (১ মে ২০২৬) সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস।এরই ধারাবাহিকতায় সাঁথিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সাঁথিয়া দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি বলেন,
প্রতিটি কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নবী করিম (সা:) বলেছেন “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করে দাও”‘ শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আরো দেখুন বন্ধু বলেছেন, যে শ্রমিক নিজে হাতে কামাই করে সে আল্লাহর বন্ধু। ”
ব্যারিস্টার আরো বলেন, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা,শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা,৮ ঘণ্টা কর্মদিবসের স্বীকৃতি,
শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা,সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, এই অধিকারগুলো শ্রমিকদেরকে জানাতে হবে।
তিনি বলেন,আমাদেরকে শ্রমিকদের কাছে যেতে হবে,তাদের কি অধিকার সেটা বোঝাতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে পাই পাই করে শ্রমিকের অধিকার বুঝে নিতে হবে।
সাঁথিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপজেলা চত্বরে সাঁথিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৬৮-পাবনা-১ সাঁথিয়ার এমপি ব্যারিস্টার ড.নাজিবুর রহমান মোমেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামাতের আমীর মাও:মোখলেসুর রহমান, সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান প্রমুখ।
দিনটি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক হিসেবে উদযাপিত হচ্ছে।









