ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গার আলোচিত ৪ ইউপি চেয়ারম্যান অবশেষে হারানো পদ ফিরে পাচ্ছেন। চুয়াডাঙ্গায় ভাড়া বাড়িতে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ,উদ্ধার ​কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ। নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২। বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা। ক্ষেত দেখতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষক খুন। চুয়াডাঙ্গা সদর থানা নিয়ন্ত্রণাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার- আরো ২ জনের জেল জরিমানা। সাভারের সাংবাদিক ইমনকে অপহরণের চেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন। মাখালডাঙ্গার জিয়া খাল পূণঃ খনন কর্মসূচীর উদ্ভোধন করে জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার। একটি ভালো মানের পৌরসভা চাই দর্শনা বাঁশি।

চুয়াডাঙ্গায় ভাড়া বাড়িতে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ,উদ্ধার

Sapla News
  • আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

জেলা শহরের শেখপাড়ার একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। ভাড়া বাড়িতে একায় থাকতেন তিনি।

নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল বলেন, মুমতাহা অহনা টেকমো এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের অধিনে চাকরি করছেন। আমার দোকানের ব্র‍্যান্ড প্রোমোটার ছিলেন। আজ সকালে দোকানে না আসায় মোবাইলফোনে অসংখ্য কল করা হলেও কোন সাড়া পাইনি। দুপুরে জানতে পারি শেখপাড়াস্থ বাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় বছর খানেক যাবত আমার দোকানে কর্মরত ছিল। গত কয়েকদিন আগেই শেখপাড়ায় ভাড়া বাড়িতে উঠে। তিনি ডিভোর্সি ছিলেন। পারিবারিক কারণে হয়তো আত্মহত্যা করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

বাড়ির মালিক বলেন, এক শিশু ঝুলন্ত অবস্থায় দেখার পর আমাদেরকে জানায়। পরে আমরাও জানালা দিয়ে দেখি ঝুলন্ত অবস্থায়। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কাজ চালাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ভাড়া বাড়িতে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ,উদ্ধার

আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬