ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
​কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ। নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২। বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা। ক্ষেত দেখতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষক খুন। চুয়াডাঙ্গা সদর থানা নিয়ন্ত্রণাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার- আরো ২ জনের জেল জরিমানা। সাভারের সাংবাদিক ইমনকে অপহরণের চেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন। মাখালডাঙ্গার জিয়া খাল পূণঃ খনন কর্মসূচীর উদ্ভোধন করে জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার। একটি ভালো মানের পৌরসভা চাই দর্শনা বাঁশি। সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযান তুঙ্গে।আটক-৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ভিন্ন মেয়াদে জেল জরিমানা। হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল আমিন খান।

ক্ষেত দেখতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষক খুন।

Sapla News
  • আপডেট সময় : ০৯:০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধানক্ষেত দেখতে গিয়ে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন একই এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পাইকারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে জানা যায়, দুর্বৃত্তরা মোতালেব হোসেনকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছেলে আলী হোসেন জানান, মাগরিবের নামাজের আগে তার বাবা বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি নিয়মিত ক্ষেত পরিদর্শনে যেতেন। সেদিনও একইভাবে বের হলেও আর জীবিত ফিরে আসেননি। কে বা কারা তাকে হত্যা করেছে তা পরিবার জানে না।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে মরদেহের পাশে তার বাবার মোবাইল ফোন পাওয়া গেছে। কোমড়ে প্যাঁচানো কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকাও অক্ষত ছিল। দুর্বৃত্তরা কোনো কিছু নেয়নি। এতে হত্যার কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। তবে তার সঙ্গে থাকা টাকা অক্ষত রয়েছে।

ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষেত দেখতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষক খুন।

আপডেট সময় : ০৯:০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬