আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ।
- আপডেট সময় : ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ
দেশব্যাপী ” মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স” ঘোষণার পর চুয়াডাঙ্গা পুলিশও জেলাব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।প্রতিনিয়ত পুলিশ মাদক ব্যবসাদার, মাদকসেবী ও মাদক মামলার পলাতক কিংবা ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করছে।এরই অংশ হিসাবে আলমডাঙ্গায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। অভিযানে মাদক মামলা, চুরি মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার রেজাউল ইসলামের স্ত্রী মুন্নি বেগম (৫৫)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পলাতক আসামি ছিলেন।এছাড়া গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার আজিবার রহমানের ছেলে রেজাউল হককে চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে।নাগদাহ পশ্চিমপাড়ার মৃত জহুরুল হকের ছেলে জামাল উদ্দিনকে মাদক মামলায় আটক করা হয়।পুরাতন বাজার পাঁচলিয়া এলাকার জহুরুল হকের ছেলে আসাদুল হক এবং একই এলাকার ওসমান মন্ডলের ছেলে তুহিন মন্ডলকে পৃথক মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।হারদী শেখপাড়ার মৃত রেজাউল করিম ওরফে রুনুর ছেলে মামুনুর রশিদ ওরফে সোহাগকেও গ্রেফতার করা হয়েছে।পাইকপাড়া মাঠপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে মজনু ইসলামকে আদালতের পরোয়ানাভুক্ত মামলায় আটক করা হয়।শিবপুর এলাকার মৃত সাজিদুর রহমানের ছেলে জুবায়ের রহমান (২৮) এবং কালিদাসপুর উত্তরপাড়ার তোফাজ্জেল হোসেন ওরফে চতুরের ছেলে আব্দুর রহমান (২৮)কেও গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।










