চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের।
- আপডেট সময় : ০৬:১৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
জেলা সদরের নিকটবর্তী পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে ফ্রিলান্সিংর কাজ শিখানোর নামে শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের আঃ মান্নানের ছেলে মৃত,সাফিদ মাহমুদ সাম্ম র কাছে থেকে কৌশলে এবং প্রোলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে এরইমধ্যে,মৃত, সাফিদ মাহমুদের পিতা আঃ মান্নান চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানা যায়, শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত আঃ রহমানের পুত্র
আব্দুল মান্নান (৪৭) চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে বিবাদী পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের সাইম ও তার পিতা-আজিজুল হক স্বপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিবাদী সাইম ফ্রিলান্সিং এর কাজ করে। বিবাদী সাইম সুকৌশলে এবং প্রোলোভন দেখিয়ে আঃ মান্নানের প্রয়াত ছেলে সাফিদ মাহমুদ সাম্ম কে ফ্রিলান্সিং এর কাজ করার জন্য বিভিন্ন ভাবে প্রলোভন ও মনোমুগ্ধকর কথাবার্তা বলে। তার ছেলেেকে বিবাদীর কথায় প্রভাবিত হইয়া তাহার সহিত ফ্রিলান্সিং এর কাজ করার জন্য বিবাদীকে নগদ ৯০,০০০ টাকা প্রদান করেন। বিবাদী আরও টাকা চাহিলে পরবর্তীতে ২নং বিবাদী সাইমের পিতা আজিজুল হক স্বপন ব্যাংকের মাধ্যমে আরও ৪০,০০০ টাকা প্রদান করেন। ওই দেয় টাকা নেওয়ার পর ১নং বিবাদী সাইম প্রয়াত সাফিদ মাহমুদকে ফ্রিলান্সিং এর কোন কাজ করায়নি। এবং টাকাও ফেরত প্রদান করেনি। টাকা ফেরত প্রদান করিবে মর্মে বিবাদী আজ কাল করিয়া ঘুরাইয়া কালক্ষেপন করে আসিতেছে। ২নং বিবাদী উক্ত টাকা ফেরত প্রদান করবে মর্মে আশ্বস্থ করেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত বিবাদীরা টাকা ফেরত প্রদান করেনি। টাকা চাহিলে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদান করছেন।
বিষয়টি সদর থানার ওসি মিজানুর রহমান সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শরীফুলকে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহণের নির্দেশ দিয়েছেন।














