ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ। মেধা ও স্বচ্ছতার অঙ্গীকারে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন। চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার হলো মাদকসহ দেশীয় অস্ত্রপাতি। চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের এপ্রিল মাসের চেকপোস্ট কার্যক্রমে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্য প্রকাশ। চুয়াডাঙ্গা সড়ক ও জনপদ বিভাগ-সওজ’র দু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচন উত্তর শঙ্করচন্দ্রে ইউনিয়নে সাংগঠনিক সফরে শরীফুজ্জামান শরীফ-“শক্ত নেতৃত্ব ও ঐক্যই রাজনীতির চালিকা শক্তি। ​দর্শনা পৌরসভায় ভুয়া ওয়ারিশ সনদ বাণিজ্য: প্রকৃত উত্তরাধিকারীরা বঞ্চিত। তিতুদহ এলাকায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া হয় ১০ দিনের বিনাশ্রম দন্ড। দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য -প্রতিমন্ত্রী শরিফুল আলম।

চুয়াডাঙ্গা মাদকবিরোধী আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।

  • আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৮৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউস-এর প্রধান ভোকাল বিপ্লবের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজন করা হয়েছে মাদকবিরোধী আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান। শুক্রবার (২৮ জুন) দুপুরে শহরের দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার হলরুমে এই ব্যতিক্রমী আয়োজন করে প্রমিথিউস ফ্যান ক্লাব, চুয়াডাঙ্গা।
২০০৩ সাল থেকে সংগঠনটি জেলার তরুণদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে নানা ধরনের কর্মসূচি চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর বিপ্লবের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় মাদকবিরোধী আলোচনা সভার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমিথিউস ফ্যান ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাইফ জাহান।
প্রধান অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল, এপিপি আব্দুর রউফ, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল নোমান,
চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বীন সানভী, প্রমিথিউস ফ্যান ক্লাবের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লাবিসা জাহান স্যানেল, হেলথ এইড মেডিকেল সেন্টার এর পরিচালক মোঃ সুইট, নিউ নকশি গার্মেন্টসের প্রোপাইটার মোঃ মাহফুজুর রহমান, নারী উদ্যোক্তা মাহমুদা অনি প্রমুখ। এসময় প্রমিথিউস প্রেমী তরুণ-তরুণী, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, “মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রমিথিউস ব্যান্ড ও বিপ্লব যেমন গানের মাধ্যমে আমাদের প্রেরণা যুগিয়েছেন, তেমনি প্রমিথিউস ফ্যান ক্লাব মাদকবিরোধী আন্দোলনে ভূমিকা রেখে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।”
আলোচনাসভা শেষে বিপ্লবের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়। কেক কাটায় অতিথিরাও অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক হুসাইন মালিক।
প্রমিথিউস ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শুধু ব্যান্ডের ভক্ত নই, সামাজিক সচেতনতাও আমাদের লক্ষ্য। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ প্রয়াস ভবিষ্যতেও চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গা মাদকবিরোধী আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।

আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫