ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

ভারতে পাচারকালে ৪ কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার উদ্ধার।

  • আপডেট সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি।:
চুয়াডাঙ্গার দর্শনা সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪ কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আফসার আলী ২৭ কে আটক করেছে বিজিবি ৬ ব্যাটালিয়ন।
আটক আফসার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো জানিয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয় অবৈধভাবে স্বর্ণের একটি চালান চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল বৃহস্পতিবার বিকাল সারে ৪টার দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে ওঁৎ পেতে থাকেন বিজিবি সদস্যরা। কিছুক্ষণ পরই একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কাপড়ের বেল্ট এর মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণেরবার ৩ কেজি ৬ গ্রাম উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় জব্দকৃত স্বর্ণের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ২০০ টাকা।
আটককৃত ব্যক্তিকে হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে। এছাড়া  জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে পাচারকালে ৪ কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার উদ্ধার।

আপডেট সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫