ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে, মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে তীব্র ক্ষোভ, প্রতিবাদ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন, বাদ পড়ছে না একরত্তি শিশুও। এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ধর্ষণের বিরুদ্ধে আইন করার তাগিদ দিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এখন যা চলছে, তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমি নারী ও শিশুদের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।

মির্জা ফখরুল বিবৃতিতে আরও বলেন, ‘২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময় সুবর্ণচরে বিএনপি সমর্থিত গৃহবধূ পারুল বেগম ধানের শীষে ভোট দেওয়ার কারণে গভীর রাতে তাঁর বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা তাঁকে তার সন্তানদের সম্মুখে প্রকাশ্যে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বিএনপি মহাসচিব বিবৃতিতে শিশুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে, মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫