ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ।

Sapla News
  • আপডেট সময় : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার মোট ৩ হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। তিনি বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে সদস্যদের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, এ ধরনের ঈদ উপহার সদস্যদের ভালো কাজে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদ উপহার হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ভিডিপি সদস্যরা স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পার্বত্য এলাকায় পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও তাদের দ্রুত সাড়া প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, দীঘিনালা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আম্মার হোসেনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

ঈদ উপহার পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এ ধরনের উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ।

আপডেট সময় : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬