ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপন মহড়া।

Sapla News
  • আপডেট সময় : ০৬:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মানুষকে অবহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তবধর্মী অগ্নিনির্বাপন মহড়া পরিচালনা করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, আগুনের বিস্তার রোধ এবং নিরাপদে মানুষকে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রাথমিক ধারণাও দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, জরুরি মুহূর্তে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণ করলে বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে দুর্যোগ মোকাবিলায় সবার আগে প্রয়োজন সচেতনতা ও প্রস্তুতি। নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে সচেতন করা গেলে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপন মহড়া।

আপডেট সময় : ০৬:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬