ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

আউলিয়াপুরে অবৈধভাবে মাটি কাটা ও রাস্তা নষ্টের ভিডিও করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা।

Sapla News
  • আপডেট সময় : ০৬:০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকায় পুকুর সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে ৩ মার্চ (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৪টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়ী এলাকার রতন (৪৮) নামে এক পুকুর মালিক পুকুর সংস্কারের কথা বলে পুকুর থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করছেন। অভিযোগ রয়েছে, উত্তোলিত এসব মাটি স্থানীয় মাটি ব্যবসায়ী রফিক বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরযোগে মাটি পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার কাঁচা ও পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছেন সংশ্লিষ্টরা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি চলাচলের রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তদের লোকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের যথাযথ তদারকি ও আইনি পদক্ষেপের অভাবে অবৈধ মাটি কাটা ও বিক্রির মতো কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আউলিয়াপুরে অবৈধভাবে মাটি কাটা ও রাস্তা নষ্টের ভিডিও করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা।

আপডেট সময় : ০৬:০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬