ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার।

Sapla News
  • আপডেট সময় : ১২:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:​- রাজশাহীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ জিল্লুর রহমান (৫৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। আজ রবিবার (১ মার্চ) বিকেলে দুর্গাপুর থানাধীন শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত জিল্লুর রহমান দুর্গাপুর উপজেলার সিংগা মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সাজাপ্রাপ্ত এক আসামি শ্রীধরপুর এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরবর্তীতে আজ দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

​উল্লেখ্য, জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা চলমান ছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।
​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার।

আপডেট সময় : ১২:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬