ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার।

Sapla News
  • আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা নিঝুমপল্লী এলাকায় চাঞ্চল্যকর বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১. মোঃ মিলন ওরফে মিলু (৫২) – (মামলার ১ নং আসামি)২. মোঃ সুমন (১৯) – (মামলার ২ নং আসামি)
৩. মোঃ কাওছার হোসেন (২৫) – (মামলার ৩ নং আসামি)
৪. মিল্টন (৩০) – (মামলার ৫ নং আসামি)

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা ২৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আসামিরা বাহারুল ইসলামের নিজ বাড়িতে ঢুকে হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি বিকেলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (সিপিএসসি) এবং র‍্যাব-১ (সিপিএসসি)-এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর মধ্যরাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায় যে, অপরাধ দমন এবং জননিরাপত্তা রক্ষায় তাদের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার।

আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬