ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ১০টি সোনার বার উদ্ধার

  • আপডেট সময় : ০১:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

তহিরুল ইসলাম : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (চুয়াডাঙ্গা ৬ বিজিবি) অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ১টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বাড়াদী বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানে অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ১০টি সোনার বার উদ্ধার

আপডেট সময় : ০১:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪