ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

ফিস্টুলা মুক্ত পানছড়ি গড়তে ১৫ দিনের বিশেষ ক্যাম্পেইন, উঠান বৈঠকে সচেতনতা জোরদার

Sapla News
  • আপডেট সময় : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা-কে ২০২৬ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা করার লক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিশেষ সনাক্তকরণ ক্যাম্পেইন। ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ক্যাম্পেইনের অংশ হিসেবে লোগাং ইউনিয়নের শান্তিনগর গ্রামের হেডম্যান পাড়ায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধযোগ্য একটি স্বাস্থ্য সমস্যা। বাল্যবিবাহ রোধ, সচেতন মাতৃত্ব ও নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে এ রোগ নির্মূল করা সম্ভব।

United Nations Population Fund-এর আর্থিক সহায়তা ও Center for Injury Prevention and Research, Bangladesh-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য রোগী শনাক্ত করা হবে। সনাক্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। তথ্যদাতাকে দেওয়া হবে ১,০০০ টাকা সম্মানী।

উদ্যোক্তারা জানান, সফল বাস্তবায়নের মাধ্যমে আগামী ২৩ মে আন্তর্জাতিক ফিস্টুলা দিবসে পানছড়িকে আনুষ্ঠানিকভাবে ‘ফিস্টুলা মুক্ত’ ঘোষণা করার লক্ষ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিস্টুলা মুক্ত পানছড়ি গড়তে ১৫ দিনের বিশেষ ক্যাম্পেইন, উঠান বৈঠকে সচেতনতা জোরদার

আপডেট সময় : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬