ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

Sapla News
  • আপডেট সময় : ০৫:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি,
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বেথুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে রুকমান মোল্লা ও তার ছেলের বসতবাড়িসহ পাশাপাশি থাকা আরও ৫টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সময় ঘরে থাকা নগদ প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ অগ্নিকাণ্ডে মোট প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্ত রুকমান মোল্লা বলেন,
“সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। ঘরে রাখা টাকা-পয়সা, প্রয়োজনীয় আসবাব—কিছুই রক্ষা করা যায়নি। এই মুহূর্তে পরিবার নিয়ে চরম দুর্দশায় আছি। দেশ ও প্রবাসে থাকা সহৃদয় মানুষদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে মোসলেম মোল্লা বলেন,
“রাতে আগুন লাগায় কিছুই বের করা সম্ভব হয়নি। কয়েকটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম মানবিক সংকটে রয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

আপডেট সময় : ০৫:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬