ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

চুয়াডাঙ্গার নতুন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুটি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।

  • আপডেট সময় : ১০:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার নতুন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুটি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।

স্টাফ রিপোর্টারঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার নতুন বাজার ও বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় রোগীর জন্য ব্যবহৃত গ্যাস, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তদারকি করা হয়।
এ সময় অক্সিজেন সিলিন্ডারে রিফিল ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় জনাব শেখ আজিম উদ্দিন এর প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল গ্যাস কে ৩০’হাজার টাকা ও পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও উৎপাদিত প্রতিষ্ঠানের যথাযথ তথ্য না রঙ্গিন চিপস বিক্রয়ের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় জনাব মো: ফারুক হোসেন এর প্রতিষ্ঠান মেসার্স মিঠুন স্টোরকে ২’হাজার টাকা সহ প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ৩২’হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উল্লখ্যে এ সময় বড় বাজারস্থ নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে হলুদ রং ব্যবহার করে ভেজাল মুগ ডাল বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয়। তবে বাজারে বিদ্যমান মুগ ডালে কোন ক্ষতিকর রংয়ের মিশ্রণ পাওয়া যায়নি।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটিসমূহ দ্রুত সংশোধন করার ও ক্ষতিকর রং মিশ্রিত মুগ ডাল ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার জনা সজীব পাল, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গার নতুন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুটি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।

আপডেট সময় : ১০:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫