ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গায় মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হাজতি দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটি (নম্বর-৪, তারিখ ২৮/০৮/২৫ ইং) দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন। গতকাল রবিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিলন। এসময় জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় এক মিলনের মৃত্যু হয়েছে৷ ময়নাতদন্তের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা সম্ভব হবে। তবে, প্রথমিকভাব ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখর উদ্দিন বলেন, মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ছিলেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫