শিরোনাম :
শুক্রবার ১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক।
- আপডেট সময় : ০৯:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৫৫১ বার পড়া হয়েছে

শাপলা নিউজ:-
বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার ৮ আগস্ট বিকেল ৩টা রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। আজ দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই তথ্য জানান।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।






















