ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহবুব হাসান বাবুর সাক্ষাৎ।

  • আপডেট সময় : ০৫:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৪৫৩ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:-
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, মো. শিহাবউদ্দোজা চৌধুরী ও সদস্য মো. কামাল উদ্দিন।
বৈঠকে পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ব্যাংক ও এনবিআর-সংক্রান্ত সমস্যা, গ্যাস সংকট, নবায়নযোগ্য জ্বালানি, চট্টগ্রাম বন্দরের দক্ষতা, ট্রেড লাইসেন্স, ইআরসি-আইআরসি নবায়ন জটিলতা এবং রাজউক কর্তৃক ড্যাপের আওতায় হয়রানির বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালায় গ্রেস পিরিয়ড ৩ মাস থেকে ৬ মাসে উন্নীত করার দাবি জানানো হয়। নগদ সহায়তা কমিয়ে আনার সময়োপযোগী নয় বলে তা পুনর্বিবেচনার জন্য বিজিএমইএ সভাপতি অনুরোধ জানান।
১% হারে উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনার সুপারিশ এবং প্রি-শিপমেন্ট ক্রেডিট স্কিম পুনরায় চালুর দাবি জানান। এছাড়া, রপ্তানির বিপরীতে একটি ফোর্সড ফান্ড গঠনের প্রস্তাব দেন।

কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ ও লিড টাইম কমানোর জন্য এনবিআরকে শিল্পবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়। গ্যাস সংকট মোকাবেলায় ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা ও এলএনজি আমদানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
পিপিপি ভিত্তিতে খাস জমি ও খাল-বিলে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব এবং গাজীপুর-আশুলিয়ায় শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল, স্কুল গড়ার আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ মুন্সিগঞ্জে গার্মেন্টস পল্লী প্রকল্প পুনরায় শুরু এবং চট্টগ্রামে ক্ষুদ্র-মাঝারি কারখানার জন্য শিল্পাঞ্চল গঠনে জমি বরাদ্দের অনুরোধ করেন।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, সরকার পোশাক শিল্পের গুরুত্ব জানে এবং এ শিল্পকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহবুব হাসান বাবুর সাক্ষাৎ।

আপডেট সময় : ০৫:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫