ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

প্রথম আলোর সামনে আবার আন্দোলনকারীদের অবস্থান

  • আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

শাপলা নিউজ ডেক্স : রাজধানী ঢাকার কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে কয়েক শ ব্যক্তি সেখানে অবস্থান নেয়। প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে- এমন অভিযোগে আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রথমে শাহবাগে জড়ো হয়। এরপর মিছিল নিয়ে তারা কাওরান বাজারে অবস্থান নেয়। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজকের এই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন।এদিকে দুপুর থেকেই প্রথম আলোর কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম আলোর একজন সংবাদকর্মী জানান, কার্যালয়ের মূল ফটক বন্ধ করা রাখা হয়েছে। ভেতরে সংবাদকর্মীরা রয়েছেন। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে।এরআগে গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’ কর্মসূচি পালন করেন ‘বাংলাদেশ জনগণ’ ব্যানারে কিছু মানুষ। এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের চলে যেতে বললে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় পাঁচজন আন্দোলনকারীকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম আলোর সামনে আবার আন্দোলনকারীদের অবস্থান

আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪