ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

দর্শনা চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার।

  • আপডেট সময় : ০৮:২১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৪০৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে শামীম রেজা ৩০ নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবনের শোয়ার কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত শামীম রেজা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ছয় মাস আগে দর্শনা ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা মধ্যে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে জয়নগর চেকপোস্টের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। সকালে তিনি ঘুম থেকে না ওঠায় তার সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছেন। পরে তারা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি তিতুমীর বলেন লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দর্শনা চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৮:২১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫