ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামীকে মেহেরপুরে বিএডিসির উপ-পরিচালক (বিপ্রকে) হিসেবে পদায়ন করায় আলোচনা-সমালোচনা

  • আপডেট সময় : ০৪:০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামীকে মেহেরপুর বিএডিসির উপ-পরিচালক (বিপ্রকে) হিসেবে পদায়ন করায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ওই উপ-পরিচালকের পদায়ন নিয়ে চলছে নানা গুঞ্জন। তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিএডিসি কৃষক, ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে। জানাগেছে, গত ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব (উপ-সচিব) ড. কে, এম, মামুন উজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে হাফিজুল ইসলামকে মেহেরপুরে বিএডিসির উপ-পরিচালক (বিপ্রকে) হিসেবে পদায়ন করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ই আগস্ট ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচীতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিবাদী হেলমেট বাহিনী হামলা করে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানাতে আসা মোহাম্মদপুর তেজগাঁও এর বাসিন্দা রেশম আলী বেপারীর ছেলে হাফিজুর রহমান ওই হামলায় গুলিবিদ্ধ হন। আন্দোলনরত শিক্ষাথীরা শহীদ সোহওয়ার্দী হাসপাতালে ভর্তি করে গুলিবিদ্ধ হাফিজুর রহমানকে। পরে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ১৬ই আগস্ট হাফিজুর রহমান মারা যান। এ ঘটনায় মো সাব্বির মণ্ডল নামে শহীদ হাফিজুর রহমানের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের এক কর্মচারী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-২২ এ একটি মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং-২৮৯/২৪ (শেরে বাংলা নগর)। ওই মালায় ১ নং আসামী সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মামলাটিতেই তৎকালীন বিএডিসি (খামার) এর উপপরিচালক মোঃ হাফিজুর রহমান ১৬২ নং আসামী। এদিকে, সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী ও আওয়ামী লীগের দোসর এই কর্মকর্তার মেহেরপুর বিএডিসিতে পদায়ন হওয়ায় আলোচনা-সমালোচনা বেড়েছে। বিএডিসির কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

নাম প্রকাশ না করার শর্ত দিয়ে এক ব্যবসায়ী বলেন, হাফিজুল ইসলাম আওয়ামী লীগের দোসর। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। অথচ, তাকে গুরুত্ব পদে পদায়ন করা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। তবে ওই কর্মকর্তা বলছেন, তিনি মামলা সম্পর্কে কিছুই জানেন না। মেহেরপুর বিএডিসির উপ-পরিচালক (বিপ্রকে) হিসেবে পদায়নপ্রাপ্ত উপ-পরিচালক হাফিজুল ইসলাম বলেন, ওই মামলায় হাফিজুর রহমানের নাম আছে। আমি উনি নয়। আমার নাম হাফিজুল ইসলাম। ওই মামলাটি সম্পর্কে আমি কিছুই জানিনা। এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব (উপ-সচিব) ড. কে, এম, মামুন উজ্জামান বলেন, আমি মামলা বা এ বিষয়ে কিছু জানিনা। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামীকে মেহেরপুরে বিএডিসির উপ-পরিচালক (বিপ্রকে) হিসেবে পদায়ন করায় আলোচনা-সমালোচনা

আপডেট সময় : ০৪:০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫