ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

অঙ্গিকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি রিপনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ : শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময় : ০৮:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৬১১ বার পড়া হয়েছে

Oplus_131074

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে অঙ্গিকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম রিপন গং এর বিরুদ্ধে ব্যবসায়ী ও জনগনের কয়েক কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। অভিযুক্ত রিপন গং এর বিচার ও টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পাওনাদার সদস্যরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় টঙ্গী দত্তপাড়াস্থ অঙ্গিকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ের সামনে শতাধিক পাওনাদার সদস্যরা এই বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ ঘটনায় মাসুম বিল্লাহ নামে একজন আদালতে মামলা করেছেন। মামলার বিবরণ ও গ্রাহক সূত্রে জানা গেছে, সমিতিটি ২০১৩ সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন পায় মর্মে একটি ব্যানার টাঙানো অফিস নিয়ে দত্তপাড়ায় সমিতির কার্যক্রম শুরু করে যাহার নিবন্ধন নাম্বার (৩৮৪) অত্র সমিতির সভাপতি ও মামলার আসামী মোঃ রফিকুল ইসলাম রিপন সহ অন্যান্য আসামীরা ২০১৩ সাল থেকে সাধারণ সদস্যদের লোভনীয় মুনাফার লোভ দেখিয়ে টঙ্গীর দত্তপাড়াস্থ অঙ্গীকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য অন্তর্ভুক্ত করেন। আসামীরা উক্ত অফিস চালুর পর থেকেই বিভিন্ন লোকজন এর কাছ থেকে সঞ্চয় ও ঋণদান করে আসছে। এরই ধারাবাহিকতায় অত্র মামলার বাদী মাসুম বিল্লাহ বিভিন্ন সময়ে অঙ্গীকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কাছে বিভিন্ন সময়ে ১৭০২৬০০/- (সতেরো লক্ষ ছাব্বিশ শত টাকা মাত্র) জমা/সঞ্চয় রাখেন যাহার প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমান অত্র বাদীর কাছে রয়েছে। গত ২৩/০১/২০২৫ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময়ে বাদী আসামীদের কার্যালয়ে আরো টাকা জমা/সঞ্চয় করতে গেলে অত্র মামলার বাদী আসামীদের অফিস তালাবদ্ধ দেখতে পান এবং লোকমুখে জানতে পারেন আসামীরা বাদী সহ আরো অনেকের টাকা পয়সা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে। বাদী উক্ত আসামিদের আত্মগোপন এবং অর্থ আত্মসাতের বিষয় পরিবারের অন্যান্য সদস্যদের এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে। এরি ধারাবাহিকতায় শুক্রবার সকালে শতাধিক সদস্যরা একত্রিত হয়ে অত্র প্রতিষ্ঠানের সামনে রফিকুল ইসলাম রিপনের শাস্তির দাবি ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগী সদস্যরা বলেন আমরা অনেক গরিব ও অসহায় মানুষ আবার অনেকেই গার্মেন্টস শ্রমিক। এক গার্মেন্টস শ্রমিক কান্না জড়িত কন্ঠে জানান প্রতি লাখে মাসিক একটা মুনাফার আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসে আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্টার্জিত টাকা জমা রেখেছিলাম। এখন রিপন প্রায় ৩’শ জন সদস্য’র আনুমানিক ২০ কোটি টাকা নিয়ে পালিয়েছে। আমরা তার পালানোর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছি। আমরা আমাদের জমানো টাকা ফেরত না পেলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কনো উপায় থাকবে না। এসময় ভুক্তভোগীরা জেলা ও উপজেলা সমবায় অফিসার সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সেই সাথে অবিলম্বে রিপনের শাস্তির আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অঙ্গিকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি রিপনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ : শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫