ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার।

Sapla News
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর জেলা প্রতিনিধি:-

গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ গ্রাম ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৬ হাজার ৪০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) দিবাগত রাতে এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন হায়দরাবাদ জাগিরারটেক এলাকার আজাহার মার্কেট সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১নং আসামী মোঃ মিজানুর রহমান (৪২) কে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনের জিপারে রাখা ১৫ গ্রাম গোলাপি রঙের ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৬ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ২নং আসামী মোঃ মাসুম (৪৭) কে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও ২ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানায়, উদ্ধারকৃত মোট ১৭ গ্রাম ইয়াবা ট্যাবলেট ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। রাত ১টা ১৫ মিনিটে পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চলাইটের আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে ধৃত দুই আসামী ও ঘটনার সঙ্গে জড়িত এক পলাতক আসামীর বিরুদ্ধে পূবাইল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০২(০৫)২৬; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

পরে গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার।

আপডেট সময় : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬