চুয়াডাঙ্গা ১ আসনের এমপির ফুড প্যাকেজ বিতরণ।
- আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ মাসুদ পারভেজ রাসেল ফুড প্যাকেজ বিতরণ করেছেন। সকাল ১১ টায় সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ফুড প্যাকেজ বিতরণ করেন । হিউম্যানিটোরিয়ান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে ও চুয়াডাঙ্গা সদর ও শহর জামায়াতের আয়োজনে তিনি ফুডপ্যাকেজ বিতরণ করেন। ফুড প্যাকেজ বিতরণ কালে তিনি বলেন, একটি সংস্থার মাধ্যমে রমজান মাসে এ খাদ্য সমগ্রীগুলে বিতরণ হচ্ছে, এতে যারা সংসার চালাতে হিমসিম খাচ্ছে সাময়িকভাবে এ খাদ্য সমগ্রীগুলো তাদের কাজে লাগবে। তিনি বলেন, সকল সরকারি দপ্তর গুলো, সংস্থা বা এনজিওগুলো যার যেটা বরাদ্দ আছে সেটা যদি সঠিকভাবে দুস্থদের মাঝে বিতরণ করে তাহলে দুস্থরা সেবা পাবে ও উপকৃত হবে। আমার এলাকায় বা পাশের এলাকায় যেসব দুস্থ মানুষ আছে, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যদি সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে এই দুস্থ মানুষগুলোর কষ্ট
কিছুটা লাঘব হবে। তিনি রমজান মাসে সকলকে সুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌরশাখার সেক্রেটারি মোস্তফা কামাল, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান পিন্টু, আলুকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মোমিন কুতুবপুর ইউনিয়ন আমির খবির উদ্দিন ও শংকরচন্দ্র ইউনিয়ন আমীর আসাদুল হক প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা সদর শাখা ও চুয়াডাঙ্গা পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।




















