ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

নাচোলে উপজেলা প্রশাসনের মিটিং বয়কট করলেন সর্বদলীয় নেতৃনৃন্দ।

Sapla News
  • আপডেট সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশিল ও মূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতুমূলক সভার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় ওই সভা বয়কট করলেন সর্বদলীয় নেতৃবৃন্দ।
আজ বুধবার সকাল ১০টায় ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দলীয় নেতৃবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সাড়ে ১০টা পেরিয়ে গেলেও উপজেলা নির্বাহী অফিসার ও সভার সভাপতি গেলাম রব্বানী সরদার মিনি হলরুমে উপস্থিত না হওয়ায় আগত নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে সভা বয়কট করে বেরিয়ে যান।
এবিষয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও নাচোল ইউপি চেয়ারম্যান বলেন, তিনি ২/১২/২০২৫ তারিখ যোগদানের পর থেকে কোন মিটিংই সময়মত করেননা। তিনি শিক্ষক ও জনপ্রতিনিধিদের সাথে নূন্যতম সৌজন্য দেখাননা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন জানান, ইউএনওর আহ্বানে সভা ডাকা হলেও তিনি যথাসময়ে উপস্থিত না হওয়াটা সকলকে অবজ্ঞা করার সামিল। আমাদের উপস্থিতি ইউএনওকে জানালেও তিনি উপস্থিত না হওয়ায় আমরা সভা বয়কট করেছি।
কসবা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকারীয়া আল মেহরাব জানান, তিনি বিগত আওয়ামী লীগ নেতার মত আচরণ করছেন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক নূর কামাল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা জানান, দলীয় নিষেধ সত্ত্বেও ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিতর্কিত কর্মচারীদেরকে নির্বাচনী দায়িত্ব দিয়েছেন। জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলী ও পৌর আমীর মনিরুল ইসলাম জানান, মিটিং এর নির্দিষ্ট সময় দিয়েও ইউএনও মিটিংএ উপস্থিত না হওয়ায় সকলে ক্ষুব্ধ হয়ে সভা বয়কট করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সভার সভাপতি গোলাম রব্বানী সরদার জানান, মিটিং ছিল সকাল ১০টায়। বিএনপি-জামায়াতের দু’জন করে চারজনকে ডেকেছিলাম। আধাঘন্টা একঘন্টা দেরি হতেই পারে। আমি ওইসব নেতাদেরকে ডাকিনি। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের এমন আচরণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোলে উপজেলা প্রশাসনের মিটিং বয়কট করলেন সর্বদলীয় নেতৃনৃন্দ।

আপডেট সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬