ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

রাউজান পূর্ব গুজরায় শ্রীশ্রী শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন

Sapla News
  • আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলা-এর পূর্ব গুজরাস্থ প্রাচীন ঐতিহাসিক সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শিবরাত্রী ব্রত, শিব চতুর্দ্দশী পূজা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানমালায় ছিল বর্ণাঢ্য নগর কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী শিব স্নান ও পূজা, শিবরাত্রী ব্রত পালন, চতুর্দ্দশী পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় বক্তব্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতা এবং ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে মন্দিরের প্রধান পূজারী জয় চক্রবর্তী ও সুমন চক্রবর্তী পূজা কার্যক্রম পরিচালনা করেন। ধর্মীয় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক, ভাগবতীয় বক্তা, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী সুপন বিশ্বাস (শঙ্করেশ)।
শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতা সূধাকর ও সঙ্গীতশিল্পী গীতানুধ্যায়ী রাখাশ সরকার ও তাঁর দল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ-এর সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটন মহাজন। সহ-সভাপতি লিটন বৈদ্য ও বিকাশ দে সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। সাধারণ সম্পাদক তপন বৈদ্য, সহ-সাধারণ সম্পাদক পঙ্কজ মহাজন ও টিটন বৈদ্য, অর্থ সম্পাদক পলাশ দত্ত ও অজিত বৈদ্য, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু বৈদ্য, দপ্তর সম্পাদক সজীব দে, প্রচার সম্পাদক কাজল দে, ধর্মীয় সম্পাদক জিকু দে, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ দে, সাংস্কৃতিক সম্পাদক অপু মহাজনসহ কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উক্ত মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দ সমবেত হন। দুই দিনব্যাপী এই পূজা ও ব্রত উদযাপন ভক্তদের মাঝে গভীর ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক চেতনার সঞ্চার করে এবং এক আনন্দঘন ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাউজান পূর্ব গুজরায় শ্রীশ্রী শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন

আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬