ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

Sapla News
  • আপডেট সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :-খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলীনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি স্থানীয় বাসিন্দা রঙ্গু মিয়ার ছেলে তুলা মিয়া (৩৫)-এর মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে দুই কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়ি, ঘরের আসবাবপত্রসহ নগদ প্রায় ৯৩ হাজার টাকা আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬