ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২।

Sapla News
  • আপডেট সময় : ০৫:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ওষুধ উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একদল বিজিবি নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৩ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ ও নগদ সাড়ে ৭ হাজার টাকাসহ দুজনকে আটক করা হয়। আটক দুজন হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত জগনাথ সরকারের ছেলে মো. রাজু (৬২) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর থানার সাজেদুর রহমানের ছেলে আশিক মান্নান (৩০)। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

অপরদিকে শনিবার রাত ৮টার দিকে একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মাঠের একটি আমবাগানের ভেতর থেকে আসামিবিহীন উদ্ধার করেছে মোট ৭৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উইংরেক্স, এসকাফ ও ফেয়ারডিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা হয়েছে।

এছাড়া মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা শনিবার রাত পৌনে ৮টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৬/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি আমবাগানের পাশ থেকে আসামিবিহীন উদ্ধার করেছে ৪৮৫ পিস ভারতীয় অ্যাস বাফার ওষুধ। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার জামসেদ আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২।

আপডেট সময় : ০৫:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬