ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হলে দেশে গনতন্ত্রের বিকাশ ঘটবে। – মাহামুদ হাসান খান বাবু।

  • আপডেট সময় : ০৪:৫৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

শাপলা নিউজ২৪ ডেস্কঃ
বিএনপির সতের বছর আন্দোলন সংগ্রাম করেছে এদেশের ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার, নিপিড়ন, নির্যাতন সহ্য করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ সরকারের প্রলোভন ও নির্যাতনের পরও ইমানদারির পরীক্ষা দিয়ে মাটি কামড়ে আমরা বিএনপি করে আসছি। আমাদের নেতা তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা বাস্তবায়নের জন্য মনোযোগী হতে বলেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করে আমাদের দায়িত্ব ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা।
বিজিএমইএ এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু শনিবার ( ৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার নেহালপুর ইউনিয়নের ১০টি স্হানে নেহালপুর ইউনিয়নের সভাপতি ফরজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিএনপি আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। কারণ হচ্ছে এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যেমন আছে, তার থেকে বড় শক্তি আছে এই দলের কোটি কোটি নীরব সমর্থক। এই সমর্থকদের আমরা যারা দল করি, দলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, দলের যারা কর্মী, আমাদের কারও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। কিন্তু যে অগণিত কোটি কোটি সমর্থক আছে, তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরও একবার ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে,সেই নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবে। কিন্তু ওই নির্বাচনে ধানের শীষে তারা তখনই ভোট দেবে যখন তাদের মন জয় করা হবে। নির্বাচনের দিন তাদের ভোট কেন্দ্র নিয়ে আসতে হবে। তাদের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপির হাতকে শক্তিশালী করে ধানের শীষের জনপ্রিয়তাকে বেগবান করার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক সাবেক বেগমপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, যুগ্নসাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগাঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, দর্শনা থানা বিএনপি র সদস্য জাহিরুল ইসলাম জাহির, নেহালপুর ইউনিয়ন বিএনপি র সহ সভাপতি মাসুদ রানা,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ মেম্বর। দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন লিটন,দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন মোল্লা, নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র সভাপতি রবিউল ইসলাম,সহ সভাপতি আঃ সাত্তার,সেক্রেটারি আসাদুজ্জামান এজাজ,সাংগঠনিক সম্পাদক শান্তি মন্ডল,সহ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উক্ত পথসভা ও কর্মী সমাবেশে ওই ওয়ার্ডের শত শত নেতা কর্মী, সমর্থকরা উপস্হিত ছিলেন।
ওয়ার্ড বিএনপি র ৪ দাবিনামা প্রেক্ষিতে বোয়ালিয়া গ্রামের নতুন ঈদ গাঁহ ও দক্ষিণ পাড়ার জামে মসজিদের নির্মান ও সংষ্কারের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হলে দেশে গনতন্ত্রের বিকাশ ঘটবে। – মাহামুদ হাসান খান বাবু।

আপডেট সময় : ০৪:৫৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫