ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মৃতিতে রক্তঝরা ২৫ মার্চ: চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত। প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! ।

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাইড গাইদঘাট নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোনারুল হাসান সুমন। এতে প্রধান অতিথি ছিলেন রাজউকের কর্মকর্তা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব ইসলাম, গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলানায় ছিলেন গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আবু সাঈদ। অনুষ্ঠানে গত শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সাফল্যে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি পায়। তারা আরও বলেন, অধ্যবসায়, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫