ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা বেগমপুর ইউনিয়ন পর্ষদের দুজনকে জন্মসনদ জালিয়াতির অভিযোগ গ্রেফতার। ডিঙ্গেদহের শঙ্করচন্দ্র গ্রামের আলিমুদ্দিনকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে কিল ঘুষি মেরে হত্যার অভিযোগ। পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন।

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাইড গাইদঘাট নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোনারুল হাসান সুমন। এতে প্রধান অতিথি ছিলেন রাজউকের কর্মকর্তা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব ইসলাম, গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলানায় ছিলেন গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আবু সাঈদ। অনুষ্ঠানে গত শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সাফল্যে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি পায়। তারা আরও বলেন, অধ্যবসায়, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫