ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

দর্শনা পরাণপুর-লোকনাথপুর সড়কে গাছ ফেলে ছিনতাইকারীদের তান্ডব : এ্যাম্বুলেন্স থামিয়ে ছিনিয়ে নিলো নগদ টাকা

  • আপডেট সময় : ০৩:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

শাপলা নিউজ প্র‌তি‌বেদকঃ মাত্র ১ দিনের মাথায় ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দর্শনা পরাণপুর লোকনাথপুর সড়কে। সড়কে গেছুর গাছ ফেলে রোগী বহনের এ্যাম্বুলেন্স থামিয়ে কেড়ে নিয়েছে নগদ টাকা। ততক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছুলেও ধরতে পারেনি কাউকে। জানা গেছে, কুড়–লগাছি ইউনিয়নের প্রতাপপুরের আব্দুল জলিল চিকিৎসার জন্য গত পরশু সোমবার রাত ৯ টার দিকে ভর্তি হন দর্শনা পুরাতন বাজারস্থ তরফদার ক্লিনিকে। জলিলের অবস্থার অবনতি দেখা দিলে রেফার করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তরফদার ক্লিনিকের নিজস্ব এ্যাম্বুলেন্সে সদর হাসপাতালে রোগীকে ভর্তি করে ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে এ্যাম্বুলেন্সটি লোকনাথপুর-পরাণপুর সড়কে পৌছুলে ছিনতাইকারিদের কবলে পড়তে হয়। সড়কে খেজুর গাছ ফেলে এ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৮/১০ জনের মুখোশধারী ছিনতাইকারিচক্র। এ সময় এ্যাম্বুলেন্সে থাকা চালক সহ ৭ জনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং বোমার ভয় দেখিয়ে ছিনিয়ে নেয় নগদ ২০ হাজার টাকা। এ সময় ব্যটারি চালিত দুটি পাখি ভ্যানও ছিনতাইকারিদের কবলে পড়েছে বলে শোনা গেছে। ঘন্টাব্যাপি এ তান্ডব চালিয়েছে ছিনতাইকারিরা। এ দিকে শনিবার রাতে একই স্থানে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই স্থানে বারবার ছিনতাইয়ের ঘটনায় চরম আতংক বিরাজ করছে পথচারিদের মধ্যে। ডাকাতি, ছিনতাই ও চুরি রোধে পুলিশি টহল জোরদারের দাবী তুলেছে এলাকাবাসী। এ ঘটনায় দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি পৌছাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ছিনতাইকারিচক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছি।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দর্শনা পরাণপুর-লোকনাথপুর সড়কে গাছ ফেলে ছিনতাইকারীদের তান্ডব : এ্যাম্বুলেন্স থামিয়ে ছিনিয়ে নিলো নগদ টাকা

আপডেট সময় : ০৩:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪