ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

ফরিদপুরে র‍্যাব-১০ এর মাদক বিরোধী অভিযান : ৩১১ বোতল ফেনসিডিল সহ আটক-১

  • আপডেট সময় : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

তহিরুল ইসলাম : র‍্যাব-১০ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১১ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার ৩০ নভেম্বর রাত ১০ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে একটি পিকআপ থেকে ফেন্সিডিল উদ্ধার করে। সূত্রে জানাগেছে, ৩০ নভেম্বর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে বাসে করে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর সাকিনস্থ চানপুর রাস্তার মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে সন্দিগ্ধ একটি পিকআপ র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়। অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালক’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীর পায়ের কাছে রাখা তার নিজ হাতে বের করে দেয়া দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত আনুমানিক ৯,৩৩,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যমানের ৩১১ (তিনশত এগার) বোতল ফেন্সিডিলসহ পিকআপের চালক’কে গ্রেফতার করে। আটককৃত আসামী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দক্ষিণ পাড়ার শামছুল হক দুলালের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৭) গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদপুরে র‍্যাব-১০ এর মাদক বিরোধী অভিযান : ৩১১ বোতল ফেনসিডিল সহ আটক-১

আপডেট সময় : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪