ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

দর্শনায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিল্টন গ্রেফতার 

  • আপডেট সময় : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

শাপলা নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা সেলিম মাহফুজ মিল্টনকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা। গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে (২৮ নভেম্বর) তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার সেলিম মাহফুজ মিল্টন দর্শনার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। জানাগেছে, গত বুধবার সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি সেলিম মাহফুজ মিল্টনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, গ্রেফতার মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তাকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতার মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দর্শনায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিল্টন গ্রেফতার 

আপডেট সময় : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪