ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ। মেধা ও স্বচ্ছতার অঙ্গীকারে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন। চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার হলো মাদকসহ দেশীয় অস্ত্রপাতি। চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের এপ্রিল মাসের চেকপোস্ট কার্যক্রমে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্য প্রকাশ। চুয়াডাঙ্গা সড়ক ও জনপদ বিভাগ-সওজ’র দু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচন উত্তর শঙ্করচন্দ্রে ইউনিয়নে সাংগঠনিক সফরে শরীফুজ্জামান শরীফ-“শক্ত নেতৃত্ব ও ঐক্যই রাজনীতির চালিকা শক্তি। ​দর্শনা পৌরসভায় ভুয়া ওয়ারিশ সনদ বাণিজ্য: প্রকৃত উত্তরাধিকারীরা বঞ্চিত। তিতুদহ এলাকায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া হয় ১০ দিনের বিনাশ্রম দন্ড। দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য -প্রতিমন্ত্রী শরিফুল আলম।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ ।

  • আপডেট সময় : ০৮:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৬৮২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:-
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরল রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোমবার রাতে (২১ জুলাই ২০২৫) যে-সব পদক্ষেপ নিয়েছেন তা হলো- জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র‌্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে- আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপি’র দলীয় সঙ্গীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা।

কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম নির্দেশনা দেন- একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে। বিমান দুর্ঘটনায় পর হতাহতদের উদ্ধার অভিযানের তৎপড়তার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল-সহ দলের অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তারেক রহমান। একই সাথে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দানের জন্যেও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

সর্বশেষ সোমবার রাতে (২১ জুলাই ২০২৫) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্র-ছাত্রীদের ও পাইলটের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, বিমান দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাসহ যেকোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর (পাভেল)কে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ ।

আপডেট সময় : ০৮:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫