ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেলো পথচারীর।

Sapla News
  • আপডেট সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাড়ির চাপায় আলাউদ্দিন নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে অগ্রণী ব্যাংকের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (৫০) হাতিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড গুল্যাখালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত আলাউদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার সময় আলাউদ্দিন রাস্তার পাশ দিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পেছন থেকে একটা পুরাতন জিপ গাড়ি এসে তাকে চাপা দেয়। এসময় সামনের চাকা তার গায়ের ওপর উঠে যায়। ড্রাইভার চাইলে ব্রেক করতে পারতেন কিন্তু ব্রেক না করে পেছনের চাকাও তার গায়ের ওপর তুলে দেয়। পরে ঘাতক ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আজমির জানান, তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে কয়েকজনে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, হাসপাতাল থেকে রেফার করার কিছুক্ষণ পর খাসের হাটের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ঘাতক গাড়িটির মালিক এবং ড্রাইভারের খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেলো পথচারীর।

আপডেট সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬