ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা বেগমপুর ইউনিয়ন পর্ষদের দুজনকে জন্মসনদ জালিয়াতির অভিযোগ গ্রেফতার। ডিঙ্গেদহের শঙ্করচন্দ্র গ্রামের আলিমুদ্দিনকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে কিল ঘুষি মেরে হত্যার অভিযোগ। পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন।

চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের” ৮টি গরু বিতরণ।

Sapla News
  • আপডেট সময় : ০৮:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে” সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে, সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ‘স্বাবলম্বী প্রজেক্ট ২০২৬’ এর আওতায় আজ, চিলমারী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ৮টি গরু বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগী পরিবার গুলো গরু পালন করে, আয় বৃদ্ধি করতে পারবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। সুবিধাভোগীরা হলেন- এরশাদুল হক, বকুল মিয়া (পাত্রখাতা, চিলমারী), মোসলেমা বেগম (হাটিথানা, চিলমারী), সখিনা বেগম (চর শাখাহাতী, চিলমারী), লুৎফর রহমান (বহরের ভিটা, চিলমারী), আদুরী বেগম (উমানন্দ তবকপুর, উলিপুর), নুর ফাতেমা (বেলেরভিটা), আলম বাদশা (মাচাবান্দা নামা চরসহ)মোট ৮ জন সুবিধাভোগীর মাঝে এ সব গরু বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত, রুনা বেগম। আলম, সিফাত ইসলাম, আবু সাকিব হানজালা, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, তারিফ মিয়া ও মোসলেমা খাতুনসহ আরও অনেক উপস্থিত ছিলেন। মানবতার সেবায় সংযোগ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে, বলে জানান সংযোগ ফাউন্ডেশনের চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের” ৮টি গরু বিতরণ।

আপডেট সময় : ০৮:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬