ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। ডিমলায় ফলের দাম, সাধারণ ক্রেতার নাগালের বাইরে। গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার। হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার। ঝালকাঠিতে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে অটোচালক গুরুতর আহত। জীবননগরে সড়ক দূর্ঘটনায় আরিফুল নামে এক মটর সাইকেল চালক নিহত। জীবননগরে নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগ নেতা রাসেলের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি,ধর্ষণের চেষ্টা ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ। জীবননগরে নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগ নেতা রাসেলের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি,ধর্ষণের চেষ্টা ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ। চুয়াডাঙ্গা -১ ও ২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা। মরহুম আলহাজ্ব শাহছুফি হযরত মাওলানা জমির উদ্দিন (র.)

কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

Sapla News
  • আপডেট সময় : ০১:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

কাহারোল ( দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৯ মার্চ (সোমবার )২০২৬ ইং তারিখে কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহিদুলের চাতালে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -০১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মন্জু। তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার
সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম পি মোঃ মনজুরুল ইসলাম বলেন, “আপনারা নিরলস ভাবে পরিশ্রম করে আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। কাহারোল উপজেলার সার্বিক উন্নয়নে আমি আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করছি।” তিনি আগামী দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান মতি,জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাও করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

আপডেট সময় : ০১:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬