ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক। হিজলগাড়ী ক্যাম্প পুলিশের তর্জনের চেয়ে গর্জন বেশি– স্হানীয় মাদকের ডিলারদেরকে আটক করতে ব্যর্থ। জীবননগরে পুলিশের সাঁড়াশি অভিযান: নারী নির্যাতন ও মাদক মামলাসহ গ্রেপ্তার ৯ হিজলগাড়ী ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক-২ আলমডাঙ্গা মাঠ থেকে চুরি যাওয়া মোটরবাইক মহেশপুর থেকে উদ্ধার :গ্রেফতার ২ আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে ঘিরে অভিযোগের পাহাড়,আপত্তিকর ভিডিও ভাইরাল। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩৬ লিটার বাংলা মদ ও ১’শ পিচ ইয়াবাসহ আটক-২ মাদক ব্যবসায়ী। চুয়াডাঙ্গায় গ্রাম আদালত শক্তিশালীকরণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় ডিএনসি ‘ র অভিযানে আরো ৫ মাদক কারবারীকে আটক:মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা। ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু রোজার: সেনেরহুদায় শোকের ছায়া।

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক।

Sapla News
  • আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

​স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) গোলাম হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা চুয়াডাঙ্গা জেলা ও সংগীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬ মে ২০২৬ তারিখ রাত ২১:২৫ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনুড়ীপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মিন্টু এর বসতবাড়ীর পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী হেলাল হোসেন সেতু(৩০), পিতা- আসাদুল হক মিন্টু, মাতাঃ বকুলী বেগম,সাং- দৌলতদিয়ার চুনুড়ীপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত থেকে ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলায় পুলিশি অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
​আটক সাবিনা খাতুন নারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
​চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে নারায়ণপুর গ্রামে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
রাত আনুমানিক সোয়া ১১টার দিকে পুলিশ দল নারায়ণপুর গ্রামের আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনে অবস্থান নেয়। সেখানে থাকা একটি বাঁশবাগানের উত্তর পাশে সাবিনা খাতুনের সন্দেহজনক চলাফেরা দেখে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক সাবিনা খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ (শনিবার) দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক।

আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬