চুয়াডাঙ্গায় ডিএনসি ‘ র অভিযানে আরো ৫ মাদক কারবারীকে আটক:মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা।
- আপডেট সময় : ০৩:৫৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি র মাদক বিরোধী অভিযানে আরো ৫ মাদক কারবারীকে আটক করেছে।আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।বর্তমানে মাদক ব্যবসায়ীদের মাঝে ডিএনসি আতঙ্ক বিরাজ করছে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,১২ মে দিনব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর ও জীননগর থানা অধীন এলাকার ৫ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা শহরের শহরতলী দৌলৎদিয়াড় দক্ষিণ পাড়ার মৃত সুভাদ র ছেলে দুদু (৫০) কে ৪ পিচ বুপেনরফাইনসহ গ্রেফতার,আলোকদিয়া গ্রামের মাষ্টার পাড়ার বুরহানের ছেলে মিলন(৪৫)কে ৪ পিচ বুপেনর ফাইন ইনজেকশনসহ গ্রেফতার।এছাড়া, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত টপজেলের ছেলে আব্দুল্লাহ(৫৫) কে ২০ গ্রাম গাজা,জীবননগর শাকারিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৪৯)কে ৫ পিচ ইয়াবা এবং জীবননগর সুবলপুর গ্রামের মৃত রবি র ছেলে মধু (৫৫)
কে ১ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,চুয়াডাঙ্গা মো: আশরাফুল আলম রাসেল জীবননগর উপজেলার ৩ আসামী যথাক্রমে আব্দুল্লাহ, নূর মোহামদ মধুকে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা,০৫ (পাঁচ) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা এবং ০৩ তিন মাস বিনাশ্রম কারাদণ্ড, ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,চুয়াডাঙ্গা ৪ নং ও ৫নং
এস এম আশিস মমতাজ ২ আসামী যথাক্রমে দুদু ও মধুকে ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা এবং ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।


















