চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২ মাদক কারবারীকে আটক করেছে।
- আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রকিবুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনার সময় জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে জানিতে পারে যে, চুয়াডাঙ্গা সদর থানাধীন পলাশপাড়া গ্রাম জবেরের মাঠে স্থানীয় জনতা কর্তৃক মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যসহ আটক করতঃ গণপিটুনী দিতেছে| বিষয়টি তাৎক্ষনিক ভাবে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা করিয়া তাং ২৩/০৫/২০২৬ ইং, সময় ২০.৫৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌছা মাত্র দেখি যে, স্থানীয় জনতা কর্তৃক আসামী ১| শাহ আলম (৪০), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-বুজরুকগড়গড়ী (মাদ্রাসাপাড়া), ২| মোঃ বিপ্লব মোল্লা (৫১), পিতা-মৃত মোবারক মোল্লা, মাতা-মৃত আমেনা বেগম, সাং-পলাশপাড়া, উভয় থানা ও জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের পকেট হইতে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ৬ (ছয়) পিচ এ্যাম্পুল অবৈধ নেশাজাতীয় ইনজেকশন, ০১টি লাল রংয়ের মটর সাইকেল, যাহার রেজিঃ নং-কুষ্টিয়া-হ-১১-৫৫২৪, ইঞ্চিন নং-১৩৪৮০৭৬ এবং ধৃত ২নং আসামী মোঃ বিপ্লব মোল্লা (৫১), এর দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি নীল রংয়ের জিপারের মধ্যে রক্ষিত ১২(বার) পিচ হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় | উক্ত মাদকদ্রব্য আইন অনুসারে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়| গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| উক্ত মাদকের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে|



















