ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেল ২১জন তরুণ-তরুণী। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক। হিজলগাড়ী ক্যাম্প পুলিশের তর্জনের চেয়ে গর্জন বেশি– স্হানীয় মাদকের ডিলারদেরকে আটক করতে ব্যর্থ। জীবননগরে পুলিশের সাঁড়াশি অভিযান: নারী নির্যাতন ও মাদক মামলাসহ গ্রেপ্তার ৯ হিজলগাড়ী ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক-২ আলমডাঙ্গা মাঠ থেকে চুরি যাওয়া মোটরবাইক মহেশপুর থেকে উদ্ধার :গ্রেফতার ২ আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে ঘিরে অভিযোগের পাহাড়,আপত্তিকর ভিডিও ভাইরাল। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩৬ লিটার বাংলা মদ ও ১’শ পিচ ইয়াবাসহ আটক-২ মাদক ব্যবসায়ী। চুয়াডাঙ্গায় গ্রাম আদালত শক্তিশালীকরণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় ডিএনসি ‘ র অভিযানে আরো ৫ মাদক কারবারীকে আটক:মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা।

চুয়াডাঙ্গায় শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেল ২১জন তরুণ-তরুণী।

Sapla News
  • আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

মোঃ লাল্টু আহম্মেদ,সুজন মন্ডল,চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ২০জন পুরুষ ও ০১জন নারীসহ মোট ২১জন তরুণ-তরুণী। নিয়োগের সকল প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। ইতোপূর্বে নিয়োগ সংক্রান্তে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে স্থানীয় ডিস চ্যানেল/পত্রিকা/মাইকিং ও ফেসবুকে প্রকাশের মাধ্যমে চাকরী প্রত্যাশীদের বারবার সচেতন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয় চাকরী প্রত্যাশীদের প্রতারক/দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে নিয়োগ কমিটি ১ম ধাপে চাকুরী প্রার্থীদের মধ্য থেকে Physical Endurance Test (PET) কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ০৪ মে ২০২৬ খ্রিঃ লিখিত পরীক্ষায় সর্বমোট ২৩৯জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করে। আজ ১৭ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৪৩জন পুরুষ ও ০১জন নারী প্রার্থীসহ মোট ৪৪জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ২০জন পুরুষ ও ০১জন নারী প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্তভাবে উত্তীর্ণ ২১জন তরুণ-তরুণীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ ১৭ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার জন্য নির্বাচিত হতে পেরে চুড়ান্তভাবে উত্তীর্ণ তরুণ-তরুণীরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন।

চুড়ান্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), মেহেরপুর; জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঝিনাইদহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেল ২১জন তরুণ-তরুণী।

আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬