ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গা মটর সাইকেল হাট বেশি দামে ডেকে বিপাকে ইজারাদার।। বিক্রেতা- ক্রেতাদের পকেট কাটার অভিযোগ। চুয়াডাঙ্গায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একজন শিক্ষার্থী ও কৃষক সহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা পশু হাঁটে খাই খাই পার্টির সদস্যদের বিরুদ্ধে জোরপূর্বক চাঁদাবাজের অভিযোগ। জীবননগরে বজ্রপাতে রাসেল নামে এক যুবকের মৃত্য! চুয়াডাঙ্গার পল্লীতে বিদ্যুৎ সরবরাহে তীব্র বৈষম্যের অভিযোগ:শহরে–স্বাভাবিক থাকলেও পল্লীতে তীব্র লোডশেডিং! কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত। অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক। দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক। সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলি, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড়।

চুয়াডাঙ্গায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একজন শিক্ষার্থী ও কৃষক সহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Sapla News
  • আপডেট সময় : ০২:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ঘোষনগর ও এর অব্যবহিত পরেই জেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা গুলি ঘটে। বজ্রপাতে মারা যাওয়া কৃষক রাসেল হোসেন (২৫) ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।‌ এবং নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪) পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে।১৬ এপ্রিল বেলা সাড়ে ১২ টায় আকষ্মিক বজ্রপাতে এই মর্মান্তিক মৃত্যু হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় রাসেল হোসেন বাড়ির পাশের নিজ কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক নাফিসা আনজুম হিমু বলেন, দুপুর সাড়ে ১২টার পর রাসেল নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বজ্রপাতের অপর ঘটনায় নিহত শিক্ষার্থী আজিমুল ইসলামের স্বজনরা জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বেলা ১ টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সে নিরাপদ স্থান মনে করে একটি বড় গাছের নিচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে আজিমুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একজন শিক্ষার্থী ও কৃষক সহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আপডেট সময় : ০২:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬