ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক। দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক। সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলি, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড়। ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংবাদ সম্মেলনে গৃহবধূর অভিযোগ প্রতিপক্ষরা ৭বছর ধরে নির্যাতন করে আসছে, এখন প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সৌদিতে প্রবাসীদের বিনাকারণে গ্রেফতার চুপ বাংলাদেশী দূতাবাস উদ্বেগ প্রকাশ “দেশ বন্ধু রেমিট্যান্স যুদ্ধা সংসদ”। চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্হান ঘোষণ। দর্শনা থানার তিতুদহ পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক-আইন শৃঙ্খলার অবনতি। শ্যালিকা ধর্ষণের মামলার ২৫ দিন পার হলেও গ্রেফতার হয়নি লম্পট ডাক্তার রাফসান, সাংবাদিকদের ক্ষোভ

অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি

Sapla News
  • আপডেট সময় : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

দর্শনা প্রতিনিধি

​চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত ও রাতের আঁধারে বিক্রির দায়ে মেসার্স এস আর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত ১৩০ লিটার ডিজেল কৃষকদের কাছে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দর্শনা পুরাতন বাজারের মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিম উদ্দীন শান্ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জনৈক ট্রাক্টর চালকের কাছে বিক্রি করছিলেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে দর্শনা থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সত্যতা যাচাই করে এবং ডিজেলসহ ট্রাক্টর ও এর চালককে আটক করে। পরবর্তীতে বিষয়টি দামুড়হুদা উপজেলা প্রশাসনকে জানানো হয়।
​খবর পাওয়ার পর রাত পৌনে ১২ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন আলম। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​আদালত পরিচালনাকালে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী লাইসেন্স ব্যতীত অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিপণনের অপরাধে ব্যবসায়ী সেলিম উদ্দীন শান্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে দোকানে অবৈধভাবে মজুত রাখা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি

আপডেট সময় : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬